ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে ২’শ ছিন্নমূল মানুষকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবলীগ

পটুয়াখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে করোনাকালিন  ছিন্নমূল অসহায় খেটেখাওয়া মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছে জেলা যুবলীগ।


আজ ০৯ মে রবিবার বিকাল ৪টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা যুবলীগের সভাপতি এড. আয়িফুজ্জামান রনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিন্নমূল খেটেখাওয়া দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি রীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক এড.মো. হারুন অর রশীদ, শ্রম বিষয়ক সম্পাদক এড. মো. শাহিন মিয়া, জেলা যুবলীগের সাধারন সম্পাদক এড. শহিদুল ইসলাম। দুই শতাধিক ছিন্নমূল খেটেখাওয়া মানুষের মাঝে চিড়া, মুড়ি, সেমাই, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑